তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র আজ হোক কিংবা কাল আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শনিবার তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ মন্তব্য করেন বলে জানিয়েছেন ইরানি গণমাধ্যম পার্স টুডে।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান নিয়ে চরম হতাশায় রয়েছে ও দোটানায় ভুগছে বলে জানিয়ে ইমরান খান বলেন, আফগানিস্তানকে পরিত্যাগ করলে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে। আফগানিস্তান সরকারের শতকরা ৭৫ ভাগ বাজেট বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল।
ইমরান খান বলেন, তালেবানের জন্য শুধুমাত্র পাকিস্তানের স্বীকৃতি যথেষ্ট নয়। এ কারণে ইসলামাবাদ আফগানিস্তানের সকল প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য একটি সময়সীমা নির্ধারণ করা যায়।
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, তালেবান হয়তো দীর্ঘমেয়াদে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে কিন্তু আপাতত দেশটির বিদেশি সাহায্য প্রয়োজন। এই মুহূর্তে আফগানিস্তানের নয়া সরকারের হাতে সাহায্য না পৌঁছালে এটির পতন ঘটতে পারে এবং সেক্ষেত্রে দেশটিতে চরম বিশৃঙ্খলা ও মানবিক বিপর্যয় দেখা দেবে।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা