এবার ছেলের মা হলেন নেহা ধুপিয়া
আবারও মা হলেন বলিউড অভিনেত্রী ও সঞ্চালক নেহা ধুপিয়া। রবিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এই সুখবর নেট দুনিয়ায় প্রকাশ করেছেন অভিনেত্রীর স্বামী অঙ্গদ বেদী। এদিন অন্তঃসত্ত্বা নেহার সঙ্গে ছবি পোস্ট করে অঙ্গদ লেখেন, ‘পুত্র সন্তান হয়েছে। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের জীবনে আজ পুত্র সন্তান এসেছে।’
নেহা এবং শিশু সন্তান দুজনেই ভালো আছেন, সুস্থ আছেন বলেও জানান অঙ্গদ বেদী। তিনি লেখেন, মেয়ে মেহের এবার নিজের বেবি পরিচয় তার ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত।’
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে স্ত্রী নেহার উদ্দেশে অঙ্গদ লেখেন, ‘তুমি যে একজন যোদ্ধা, তা এই যাত্রার মাধ্যমে আরও একবার প্রমাণিত। এটি এখন আমাদের চারজনের জন্য স্মরণীয় করে রাখা যাক।’
২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন নেহা ধুপিয়া। বিয়ের কয়েক মাস পরই জানা যায়, নায়িকা অন্তঃসত্ত্বা। সে কারণেই নাকি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সে বছরই জন্ম হয় নেহা ও অঙ্গদের মেয়ে মেহেরের। দুই মাস আগে নেহা ও অঙ্গদ জানান, তারা আবার বাবা-মা হতে চলেছেন।
এই মুহূর্তে রিয়্যালিটি শো রোডিজের বিচারকের দায়িত্ব পালন করছেন নেহা ধুপিয়া। সঙ্গে বেশকিছু টিভি শোয়ের সঞ্চালনাও করছেন তিনি। সঙ্গে তার হাতে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের কিছু কাজ। আর অঙ্গদ বেদীকে সম্প্রতি হিনা খানের সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা গেছে। এছাড়া তিনিও ওটিটি প্ল্যাটফর্মে জমিয়ে কাজ করছেন।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত