আইসিইউতে অভিনেতা মাহমুদ সাজ্জাদ
অনেকদিন ধরেই অসুস্থ অভিনেতা মাহমুদ সাজ্জাদ। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
অভিনেতার ভাই ম হামিদ খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, মাহমুদ সাজ্জাদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাকে সেখানে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু কোভিড পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। পরে তিনি খান আতাউর রহমান পরিচালিত ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলেসহ’ বেশ কয়েকটি চলচ্চিতে অভিনয় করে বেশ পরিচিতি পান।
এক সময় মঞ্চ নাটকে সরব হয়ে পড়েন মাহমুদ সাজ্জাদ। সেসঙ্গে টেলিভিশন নাটকেও ব্যস্ততা বাড়িয়ে দেন। টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল-সন্ধ্যা’। ৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অভিনয় করেছেন 'লেট দেয়ার বি লাইট', 'স্পার্টাকাস' ও 'জনক'-সহ বেশ কিছু নাটকে।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত