ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কড়া নিরাপত্তায় আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৩-২০২৬ দুপুর ১০:৫৫

কড়া নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর নজরদারির মধ্য দিয়ে আজ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনকে ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, কুটনীতিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা সংসদ ভবনে আসতে শুরু করেছে।  
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টা থেকেই জাতীয় সংসদ এলাকা ও আশপাশের সড়কে নিরাপত্তা জোরদার করা হয়।
সংসদ ভবনের বিভিন্ন গেটে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা চৌকি বসিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। প্রবেশপথে তল্লাশি ও কঠোর নজরদারি চালানো হচ্ছে।
সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদেরও কড়া যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হচ্ছে। সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
নিরাপত্তার অংশ হিসেবে সকাল থেকেই ফার্মগেটের খামারবাড়ি মোড় থেকে মিরপুরমুখী সড়ক বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে ফার্মগেটমুখী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।
বেলা ১১টায় শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নানা কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা একটি সরকারের পতনের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়।
পরে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয় এবং আজ সেই সরকারের প্রথম সংসদ অধিবেশন বসতে যাচ্ছে।
সংবিধান অনুযায়ী, প্রথম অধিবেশনে আগের সংসদের স্পিকারের সভাপতিত্ব করার কথা থাকলেও, সাবেক স্পিকারের পদত্যাগ ও আত্মগোপনে থাকার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে আগের আওয়ামীলীগ সরকারের কোনো প্রতিনিধি সংসদে না থাকা এবং ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে সংসদের এই অধিবেশন বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Aminur / Aminur

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা