ট্রেনে প্রথমদিনের ঈদযাত্রায় নারী-শিশুই বেশি
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আনুষ্ঠানিকভাবে আজ ট্রেনে ঈদযাত্রা শুরু হলো। যারা গত ৩ মার্চ অনলাইনে টিকিট কেটেছিলেন তারা আজ যেতে পারছেন। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঈদের আগের ভিড় আর ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগে বাড়িতে চলে যাচ্ছেন। তবে নারী ও শিশুদেরই বেশি দেখা গেছে। অনেকেই সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে আগেই ঢাকা ছাড়ছেন।
ঈদযাত্রায় যাত্রীদের চোখে-মুখে বাড়ি ফেরার আনন্দ লক্ষ্য করা গেছে। তবে শিশুদের আনন্দ বেশি। ঢাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া জানালো, অনেক দিন পর গ্রামে যাচ্ছি। দাদা-দাদির সঙ্গে ঈদ করবো, অনেক আনন্দ হবে।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মিনহাজুল ইসলাম বলেন, ভার্সিটির ক্লাস বন্ধ তাই কিছুদিন আগেই বাড়িতে চলে যাচ্ছি। ঈদের পর পরীক্ষা আছে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। তাছাড়া কয়েকদিন পর ভিড় বাড়বে। তাই আগেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
চাঁপাইনবাবগঞ্জের যাত্রী সোনিয়া বলেন, কয়েকদিন পর ভিড় বাড়বে। বাচ্চাদের নিয়ে তখন যাওয়া কষ্টকর হবে। বাবুর আব্বু ঢাকায় থাকছে, ঈদের দুইদিন আগে বাড়িতে যাবে। আমি বাচ্চাদের নিয়ে একটু আগে যাচ্ছি।
আরেক যাত্রী মিতু আক্তার বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়িতে যাচ্ছি। এবার বেশ কিছুদিন থাকবো। ট্রেনে যাতায়াত আরামদায়ক, প্রতিবছরই ট্রেনে যাই।
এদিকে, ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। তিন স্তরের টিকিট চেকিং কার্যক্রম শেষে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন।
এমএসএম / এমএসএম
জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি
চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর
মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের
দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ
রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি