ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৩-২০২৬ দুপুর ১২:৪৭

আর কয়েকদিন পরই ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ফলে ব্যস্ততা বেড়েছে রাজধানীর বাস কাউন্টারগুলোতে। ঘরমুখো মানুষের পদচারণায় মুখর দূরপাল্লার বাস টার্মিনালগুলো।

ঈদযাত্রার প্রথমদিন শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনাল গাবতলী ও কল্যাণপুর কাউন্টার ঘুরে সাধারণ মানুষের ঢাকা ছাড়ার এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল থেকেই কল্যাণপুর থাকে গাবতলীমুখী যানবাহনের চাপ অনেকটা বেশি। ফলে ধীরগতিতে চলছে যানবাহন। সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

গাবতলী টার্মিনাল ও কল্যাণপুর কাউন্টার ঘুরে দেখা গেছে, যাত্রীরা এসে ভিড় জমাচ্ছেন। টিকিট সংগ্রহে কাউন্টার থেকে কাউন্টারে ঘুরছেন তারা। কাউন্টারে দায়িত্বরত পরিবহন শ্রমিকরা হাঁক ছেড়ে যাত্রীদের ডাকছেন। ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্টার মাস্টাররাও।

সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মেহেদী হাসান বলেন, যাত্রীচাপ মোটামুটি ভালো। অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া শুরু করেছেন।

তিনি বলেন, এখন অনলাইনের যুগ, তাই কাউন্টারে এসে যাত্রীর উপস্থিতি সেভাবে চোখে পড়বে না। অনলাইনে টিকিট কেটে নির্ধারিত সময়ে যাত্রীরা কাউন্টারে আসছেন। সব গাড়িতেই মোটামুটি চাপ আছে। কোনো গাড়ি ফাঁকা যাচ্ছে না। সকাল সাড়ে ৮টা পর্যন্ত আমাদের দুইটা গাড়ি ছেড়ে গেছে।

সৌহার্দ্য পরিবহনের কাউন্টার মাস্টার মো. আরিফ বলেন, যাত্রী অনেকটাই বেড়েছে। অফিস এখনো ছুটি হয়নি, তবে বেশিরভাগ চাকরিজীবী তাদের পরিবার গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। সকাল থেকে যে গাড়িগুলো ঢাকা ছেড়েছে সেগুলোতে কোনো আসন খালি যায়নি।

হানিফ এন্টারপ্রাইজ গাড়ির কাউন্টার মাস্টার জুয়েল বলেন, যাত্রীর চাপ আছে। বেশিরভাগ গাড়িই ভরে যাচ্ছে। সকাল থেকে সাড়ে ৮টা পর্যন্ত আমাদের চারটা গাড়ি ছেড়ে গেছে। কোনো গাড়ি ফাঁকা যায়নি।

তিনি বলেন, দেখা যাচ্ছে একটা পরিবারে চারজন সদস্য। একজন চাকরি করেন। এখন সবাই যদি ওই একজনের অফিস ছুটির অপেক্ষায় থাকেন তাহলে ঝামেলায় পড়বেন। এ কারণে চাকরিজীবী বাদে পরিবারের অন্য সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন।

যশোরের যাত্রী হামিম। তিনি বলেন, ঢাকায় পড়াশোনা করি। গতকাল কলেজ বন্ধ হয়ে গেছে। ঈদের ছুটি পড়েছে তাই আজই বাড়ি চলে যাচ্ছি।

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন হুমায়ুন শেখ। পরিবারের দুই সদস্য নিয়ে গাবতলী বাস টার্মিনালে এসেছেন তিনি।

হুমায়ুন বলেন, এখনো কয়েকদিন অফিস চলবে তারপর অফিস ছুটি ঈদের হবে। আর ঈদের ছুটি হলে গাড়ির আসন পাওয়া যায় না। তাই আগেই পরিবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। অফিস ছুটি হলে আমি যাবো। তখন আসন না পেয়ে দাঁড়িয়ে গেলেও কষ্ট হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। চলতি বছর রমজান ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজানের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ২১ মার্চ।

এমএসএম / এমএসএম

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা