রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
রোজায় ইফতার এবং সেহরির খাবার আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সঠিক খাবার খেলে শরীর ভালো থাকে, কিন্তু কিছু খাবার পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই রোজার এই সময়ে অসুখ দূরে রাখতে এবং শরীর ভেতর থেকে ঠান্ডা রাখা জরুরি। তাই এই সময় মসলাদার এবং তেলে ভাজা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরকে আরো গরম করে তোলে।
বদলে এমন কিছু খান, যা শরীরকে ভেতর থেকে শীতল রাখে।
১. লাউ
লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এটি হজম করা সহজ এবং পেট ঠান্ডা রাখতে ম্যাজিকের মতো কাজ করে। তাই সেহরি বা ইফতারে লাউয়ের ঝোল বা তরকারি খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
২. টক দই
প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই অন্ত্রের সেরা বন্ধু। এটি শরীরের ভেতরের গরম ভাব কমিয়ে শীতল ভাব আনে। তাই ইফতারে এক গ্লাস ঘোল বা লস্যি বানিয়ে খেলে নিমেষেই ক্লান্তি দূর হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায়।
৩. শসা
শসা মানে ৯৫ শতাংশ পানি।
গরমে শরীর থেকে যে পানি বেরিয়ে যায়, তার ঘাটতি মেটাতে শসার বিকল্প নেই। পাশাপাশি, এটি রক্ত পরিষ্কার রাখতে এবং ত্বককে সতেজ রাখতেও সাহায্য করে।
৪. ডাবের পানি
প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ। ডাবের পানি শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় এবং ভিতর থেকে শীতল করে। বসন্তের কড়া রোদে বেরোলে শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে এটি সেরা পানীয়।
৫. বেল বা তরমুজ
বসন্তের শেষের দিকে তরমুজ পাওয়া যায়। যা প্রয়োজনীয় ভিটামিনের পাশাপাশি শরীরকে ভিতর থেকে আর্দ্র রাখে। এছাড়া বেলের শরবত পেট ঠান্ডা রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত কার্যকর। বেলের শরবত শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে।
Aminur / Aminur
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো