ফের দুই কোরিয়ার মাঝে হটলাইন চালু
আবারও দক্ষিণ কোরিয়ার সাথে টেলিফোন যোগাযোগ চালু করেছে উত্তর কোরিয়া। সোমবার দু’দেশের হটলাইন চালুর মাধ্যমে এই যোগাযোগ শুরু হলো। এর ফলে দিনে সর্বোচ্চ দু’বার যোগাযোগ হবে দুই কোরিয়ার মধ্যে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এক খবরে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, তিনি দুই দেশের মধ্যে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে চান। এর কিছুদিন পরই এই হটলাইন চালু করা হলো।
তবে পিয়ংইয়ং বলেছে, সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার এই বিষয়টি ‘দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের মনোভাবের’ ওপর নির্ভর করছে। যদিও সাম্প্রতিক সময়ে সামরিক মহড়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া।
কয়েক মাস আগে উত্তর কোরিয়ার সামরিক পদক্ষেপের সমালোচনা করে ফোন যোগাযোগ বন্ধ করে দেয় উত্তর কোরিয়া।
সিউল জানায়, পিয়ংইয়াং মুখে শান্তি এবং সুসম্পর্কের জন্য শর্ত মানার কথা বললেও অস্ত্রের সক্ষমতা বৃদ্ধি এবং পরীক্ষা অব্যাহত রেখেছে। এই দ্বৈত অবস্থান কোনোভাবেই সমর্থনের সুযোগ নেই উল্লেখ করে দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়া।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা