ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আরও ৫ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৩-২০২৬ বিকাল ৫:৪১

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। 

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি কর্পোরেশনে, মো. মাহফুজুর রহমান রাজশাহী সিটি কর্পোরেশনে, মো. রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর সিটি কর্পোরেশনে এবং মো. ইউসুফ মোল্লা কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

নিয়োগ পাওয়া সবাই বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে। 

এমএসএম / এমএসএম

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা