ইউনিয়ন পরিষদে সেবা পেতে জনগণ যেন ভোগান্তিতে না পড়ে: এমপি হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদ থেকে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন—এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (সকাল ১১টা) দেবিদ্বার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ হলো সাধারণ মানুষের সবচেয়ে কাছের সরকারি সেবা কেন্দ্র। তাই এখানে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন খারাপ আচরণ বা অবহেলার শিকার না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে নারীরা অনেক সময় অভিযোগ করেন, পরিষদে গেলে তাদের সঙ্গে যথাযথভাবে কথা বলা হয় না বা অপ্রত্যাশিত আচরণের মুখোমুখি হতে হয়। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, মানুষ প্রতিদিন ইউনিয়ন পরিষদে আসে না। সাধারণত কোনো প্রয়োজন বা সমস্যার কারণে তারা পরিষদে আসে। তাই যারা সেবা নিতে আসেন, তাদের সঙ্গে আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে আচরণ করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
প্রবাসীদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, দেবিদ্বার এলাকার উল্লেখযোগ্যসংখ্যক মানুষ জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান। তাদের অধিকাংশই নিম্ন আয়ের পরিবারের সদস্য। বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাদের ইউনিয়ন পরিষদে আসতে হয়। সেই সময় যদি তারা হয়রানি বা দুর্ভোগের শিকার হন, তবে তা তাদের মনে দীর্ঘদিন ক্ষোভের জন্ম দেয়। তাই এ ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ভূমি অফিস ও তহসিল অফিস নিয়ে জনগণের বিভিন্ন অভিযোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এসব দপ্তরের কার্যক্রম নিয়েও মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো চেয়ারম্যান বা সদস্য যদি নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতে চাপ দেন, তাহলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে হবে।
তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় কিছু নাগরিক নিজেদের প্রয়োজনে জন্মনিবন্ধনের বয়স পরিবর্তনের জন্য অনৈতিক প্রস্তাব দেন বা অর্থের প্রলোভন দেখান। এ ধরনের অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মতবিনিময় সভায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিব ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবিদ রহমান / আবিদ রহমান
জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি
চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর
মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের
দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ
রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি