ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই
পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি কাটাতে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এই ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ লক্ষ্য করা গেছে। তবে কোনো যানজট বা ভোগান্তির চিত্র দেখা যায়নি দেশের লাইফলাইন এই মহাসড়কে। মহাসড়কে চলাচলকারী বাসের যাত্রী এবং চালকরা জানিয়েছেন একটি ভোগান্তিহীন প্রাণবন্ত ঈদযাত্রা করতে পারছেন তারা।
ঢাকা থেকে কুমিল্লায় ছেড়ে আসা এশিয়া এয়ারকন নামের একটি বাসের যাত্রী আসাদুল ইসলাম বলেন, ঢাকার ভেতরে সামান্য একটু জ্যামে পড়েছিলাম। ঢাকা থেকে বের হওয়ার পর কোনো জ্যাম নেই। কুমিল্লায় আসতে আড়াই ঘণ্টার মতো সময় লেগেছে।
চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসা তিশা বাসের যাত্রী কাইমুল হক নামে এক যাত্রী বলেন, মহাসড়কে কোনো যানজটের চিহ্ন নেই। খুবই স্বস্তিতে কুমিল্লায় এসেছি কম সময়ের মধ্যে।
অপরদিকে হাইওয়ে পুলিশ জানিয়েছে, মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের ২৭টি ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে তাতে নিরাপত্তা জোরদার করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
হাইওয়ে থানা পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, মহাসড়কে দুই সহস্রাধিক পুলিশ সদস্য কাজ করছে। আজ ঈদযাত্রার প্রথমদিন কোনো ভোগান্তির অভিযোগ শুনিনি এখনো। আশা করছি পুরো ঈদযাত্রা স্বস্তির হবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি