ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৩-২০২৬ বিকাল ৫:১৮

জাতীয় নির্বাচনের পর গত ২৮ ফেব্রুয়ারি মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার সেই ভবনেই উঠবেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে তার বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে যমুনাকে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সর্বোচ্চ নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছে।
তবে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে অপচয় রোধ করার। তাই এর সংস্কারকাজে কোনো বাড়তি বা অপ্রয়োজনীয় খরচ করা হয়নি।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই বাহুল্য খরচ পরিহার করতে চান। তাই আমরা কোনো ধরনের বাহুল্য খরচে যাইনি।
ভেতরে শুধু রং করা হয়েছে। এর পাশাপাশি ভবনটিকে জীবাণুমুক্ত করতে হাইজেনিক ওয়াশ করা হয়েছে। খুব অল্প বাজেটের মধ্যে সাশ্রয়ীভাবে আমরা কাজগুলো সম্পন্ন করেছি।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে প্রস্তুতকৃত এই অতিথি ভবনে কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন।
তবে আনুষ্ঠানিকভাবে তিনি কবে বসবাসের জন্য যমুনায় উঠবেন, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Aminur / Aminur

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা