ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ
সাভারে ঈদকে কেন্দ্র করে সড়কে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। একইসঙ্গে সড়ক ও মহাসড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। তবে ভোগান্তি নেই, স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ।মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের এ চিত্র লক্ষ্য করা যায়। সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের জামগড়া, জিরাবো ও আশুলিয়ায় সড়কে গণপরিবহনের চাপ দেখা গেছে। এ ছাড়া, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কেও বাড়ছে যাত্রীদের চাপ। একইসঙ্গে সাভার বাজার বাসস্ট্যান্ড, উল্লাইল, হেমায়েতপুর, নবীনগরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
নবীনগর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন আজমল হোসেন নামে একজন। তিনি বলেন, সড়কে গাড়ি পাওয়া যাচ্ছে। কিন্তু বিকেল থেকে অনেক যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছে। তবে গাড়ি ভাড়া স্বাভাবিকের তুলনায় বেশি দাবি করছে বাসের চালক ও হেলপাররা বলে জানান তিনি।
ঠিকানা বাসের যাত্রী ইমদাদুল ইসলাম বলেন, সড়কে যাত্রীর চাপ আছে। তবে ভাড়া বেশি দিলেই বাস পাওয়া যাচ্ছে। সড়ক স্বাভাবিক দিনের মতোই। কিন্তু স্ট্যান্ডগুলোতে যাত্রী উঠাতে গিয়ে কিছুটা জটলা তৈরি হচ্ছে বলে জানান তিনি।
এমএনপি বাসের চালক সফিকুল বলেন, গাবতলী থেকে বাস ছেড়ে এখন নবীনগরে এসেছি। তবে কোথাও র্দীঘ যানজটে পড়তে হয়নি। বেশি ভাড়া নেওয়ার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, বাসে তেমন একটি বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। ঈদ উপলক্ষ্যে ৪০-৫০ টাকা বেশি ভাড়া দাবি করা হচ্ছে বলে জানান তিনি।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান বলেন, সড়কে যাত্রীর চাপ ও গাড়ি চাপ বাড়ছে। তবে কোথাও যানজট নেই এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া, সড়কে বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
Aminur / Aminur
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি