সম্ভাবনা নেই বলেই ভোট নিয়ে বিএনপির প্রশ্ন : প্রধানমন্ত্রী
নির্বাচনে নিজেদের কোনো সম্ভাবনা নেই বলেই ভোট নিয়ে বিএনপি প্রশ্ন তোলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ তাদের কেন ভোট দেবে সেটা বিএনপিকে জিজ্ঞেস করতেও আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।
সোমবার বিকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে ফেরার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে এবং ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার কী করছে, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা তো বেশ কয়েকটি নির্বাচন দেখলেন। সর্বশেষ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তবে অনেকে নির্বাচন নষ্ট করতে চায়। এরপরও নির্বাচন হয়েছে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি যে নির্বাচন নিয়ে এত প্রশ্ন তোলে, তাদের জন্মটা কীভাবে? তারা কি কখনো জনগণের দাবি আদায়ে কোনো আন্দোলন করেছে? তারা জানে নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই। এ কারণেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা করা বলছে। তাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দেবে কেনো? তাদের এটা জিজ্ঞাসা করেন। তারা ক্ষমতায় আসার পর মানুষ কী পেয়েছে? কোনো সম্ভাবনা নেই, কোনো সুবিধা পাচ্ছে না বলেই নির্বাচন নিয়ে বিএনপির এত ক্ষোভ।’
শেখ হাসিনা বলেন, ‘এতিমের অর্থ আত্মসাৎ, ২১ আগস্টে গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলা, অগ্নিসন্ত্রাদের দায়ে তাদের নেতৃত্বের দুজন দণ্ডিত আসামি, একজন দেশান্তরী। তারা যে ইলেকশন করতে পারবে, জিতবে সেই বিশ্বাসটাই তো তাদের নষ্ট হয়ে গেছে। তারা জানে, বিজয়ের কোনো সম্ভাবনাই তাদের নাই। এখন তারা ইলেকশনকে কন্ট্রোভারসিয়াল করতে চায়। তারা মানুষের মনে দ্বিধা তৈরি করতে চায়, মানুষের ক্ষতি করতে চায়। মানুষ কেন তাদের ভোট দেবে?’
বিএনপির সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির শাসনামলে জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে, বোমাবাজি হয়েছে, সারাদেশে বোমা হামলা হয়েছে, মানুষের জীবনের নিশ্চয়তা ছিল না। পাকিস্তানিরা যেভাবে ধর্ষণ করতো সেভাবে তাদের ক্ষমতা চলাকালে মানুষকে নির্যাতন করা হয়েছে। মানুষের বাড়ি পুড়িয়ে দিয়েছে। তাদের শাসনামলে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশ।’
প্রীতি / প্রীতি
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন