ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৩-২০২৬ রাত ১০:৪৮

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে তিনি সৈকতের সুগন্ধা পয়েন্টে ঝটিকা পরিদর্শনে যান এবং উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর নির্দেশ দিয়ে বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা হবে না। সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না এবং এটিকে যেকোনো ধরনের স্থাপনামুক্ত রাখতে হবে।

সম্প্রতি কক্সবাজার সফরে এসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সৈকতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বালিয়াড়িমন্ত্রীর পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান।

এ সময় মন্ত্রী জানান, সরকার সৈকতের মূল সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে। 

এমএসএম / এমএসএম

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা