ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৩-২০২৬ রাত ১২:৩২

শেষ পর্যন্ত ব্যবসা বন্ধ করে বিদেশে চলে যাচ্ছেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি নিজেই ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে এনামুল হাসান নবীন লিখেছেন, “সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।”

এর আগে এদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে—পাঞ্জাবি ৪ হাজার ৫০০ টাকার নিচে এবং পাজামা ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি করা যাবে না। এ ধরনের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজার নিয়ন্ত্রণ করছে বলে তিনি অভিযোগ করেন। তবে তাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা। এ কারণে বাধার মুখে পড়লে ব্যবসা বন্ধ করে বিদেশে ফিরে যাওয়ার কথাও জানান তিনি।এনামুল হাসান আরও বলেন, তাদের ফোন করে ভয় দেখানো হচ্ছে যে, সব শোরুম বন্ধ করে দেওয়া হবে যদি ভিডিও ডিলিট না করা হয়। তিনি দাবি করেন, তারা কোনো ভিডিও করেননি; একজন গ্রাহক ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছেন, সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে।তিনি জানান, তাদের প্রতিষ্ঠানের আয়-ব্যয় থেকে প্রাপ্ত অর্থ গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি তারা কম মূল্যে পণ্য বিক্রি করে থাকে এবং তাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও পুনর্বাসিত ব্যক্তিরা কাজ করছেন।

তিনি আরও অভিযোগ করেন, সরকার তাদের মতো ব্যবসায়ীদের সহযোগিতা করে না, বরং বড় ব্যবসায়ীরা সুবিধা পায়। এ সময় তিনি সিন্ডিকেটের চাপ ও হয়রানির কারণে ব্যবসা বন্ধ করে বিদেশে যাওয়ার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান জোরপূর্বক বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া যায়।

আবিদ রহমান / এমএসএম

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা