ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৩-২০২৬ দুপুর ২:২৫

ঈদুল ফিতরের আমেজ কাটিয়ে মানুষ যখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, তখনই নতুন করে তিন দিনের ছুটিতে আবারও গ্রামমুখী হতে দেখা গেছে অনেককে। মহান স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির আগের দিন বুধবার রাজধানীর রেলস্টেশনগুলোতে দেখা গেছে মিশ্র চিত্র। ঢাকায় ফেরার চাপ কিছুটা কম থাকলেও ঢাকা ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ।বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় তুলনামূলক কম দেখা গেছে। এছাড়া গত দুদিনের মতো আজ সকালেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

এদিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় তুলনামূলক কম।ঈদের সাত দিনের ছুটি শেষে গতকাল ও আজ অফিস করেই আগামীকাল থেকে শুরু হচ্ছে আরও তিন দিনের নতুন ছুটি। যারা দীর্ঘ ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি, তারা এই সুযোগে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঢাকা ছাড়ছেন। আবার গত সাত দিন গ্রামে কাটিয়ে ঢাকায় ফিরে মাত্র দুদিন অফিস করেই অনেকে ফের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এমএসএম / এমএসএম

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা