ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ওয়াশিংটনের বাড়ি বিক্রি করলেন কমলা হ্যারিস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ১১:৪০

১৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে নিজের বাড়ি বিক্রি করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ কোটি টাকা। স্থানীয় সময় সোমবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

এদিকে কমলা হ্যারিসের বাড়ি বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে পৃথক এক প্রতিবেদনে আরেক মার্কিন সংবাদমাধ্যম ফোর্বসও বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিক্রি করে দেয়া বাড়িটি ২০১৭ সালের অক্টোবরে ১৭ লাখ ৫০ হাজার ডলারে কিনেছিলেন কমল্যা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়েস্ট এন্ড এলাকায় অবস্থিত বাড়িটিতে দুটি বেডরুম ও দুটি বাথরুম রয়েছে। ছয় মাস আগে বাড়িটি বিক্রির ঘোষণা দেয়া হলেও সম্প্রতি সেটি সম্পন্ন হয়।

মার্কিন রিয়েল এস্টেট ওয়েবসাইট জিলওর তথ্য অনুযায়ী, ১ হাজার ৭৩০ বর্গফুটের বাড়িটির জন্য গত এপ্রিলে ১৯ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ১৭ কোটি টাকা) দাম চেয়েছিলেন কমলা হ্যারিস ও ডগ এমহফ। তবে ওই দামে বিক্রি না হওয়ায় গত জুলাই মাসে মূল্য কমিয়ে ১৮ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করেন তারা। অবশ্য বাড়িটি বিক্রি হলেও তাৎক্ষণিকভাবে ক্রেতার পরিচয় জানা যায়নি।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কমল্যা হ্যারিস। এর মাসখানেক পর অর্থাৎ মার্চ মাসে ৮ লাখ ৬০ হাজার ডলারে সান ফ্রান্সিসকোর একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেন হ্যারিস। টানা কয়েক দশক ওই অ্যাপার্টমেন্টটির মালিক ছিলেন কমল্যা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ। ১৯৯৮ সালে ২ লাখ ৯৯ হাজার ডলারে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন তারা।

ফোর্বস বলছে, একটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেয়ার পরও কমল্যা হ্যারিস ও ডগ এমহফ দম্পতির আরো বেশ কয়েকটি সুন্দর বাড়ি রয়েছে। এরমধ্যে একটি আবার মার্কিন সরকারের সৌজন্যে পাওয়া।

বর্তমানে তারা ওয়াশিংটন ডিসির ইউএস নেভাল অবজারভেটরিতে বসবাস করেন। এটি সরকারিভাবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবন।

জামান / জামান

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান