ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শপথগ্রহণ নিয়ে জট কাটেনি মমতার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ১১:৫৭

ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে অনেকটাই স্বস্তিতে তৃণমূল শিবির। এবার পালা শপথ গ্রহণের। আগামী বৃহস্পতিবার শপথবাক্য পাঠ করানোর কথা থাকলেও তৈরি হয়েছে একাধিক জট। ফের রাজ্য ও রাজ্যপাল সংঘাত পরিস্থিতি জটিল করে দিচ্ছে। এদিকে কোনও জটিলতার মধ্যে না গিয়ে ভালোয় ভালোয় মুখ্যমন্ত্রীর শপথটা সেরে ফেলতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। সংবিধান মেনে সাধারণত রাজ্যের মন্ত্রী বিধায়কদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। তবে তিনি এই অধিকার স্পিকারের হাতেও তুলে দিতে পারেন।

এদিকে সূত্রের খবর, বিধানসভা থেকে একটি প্রস্তাব আকারে চিঠি রাজভবনে পাঠানো হয়েছিল। সেখানে আগামী বৃহস্পতিবার শপথবাক্য পাঠ করানোর কথা বলা হয়েছিল। খোদ পার্থ চট্টোপাধ্যায়ও এনিয়ে ইঙ্গিত দিয়েছেন। ঝামেলা বেঁধেছে এখানেও। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, আমরা রাজ্যপালকে জানিয়েছি বিধানসভার রীতিনীতি অনুসারে আসুন। আগামী ৭ তারিখ দুপুর ১২টার আগে আমরা চাইছি তিনি এসে শপথবাক্য পাঠ করান। 

অন্যদিকে, সোমবার সাড়ে সাতটা দিকে টুইট করে বিবৃতি দিয়েছেন খোদ রাজ্যপাল। 

রাজ্যপালের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন জয়ের পর বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হোক। সেটা উপযুক্ত মাধ্যমে রাজ্যপালের গোচরে আনা হোক। এরপর রাজ্যপাল পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন। 

এদিকে সূত্রের খবর, শপথবাক্য পাঠ করানোর যে অধিকার স্পিকারের হাতে ছিল সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় নিজে মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাতে চান এমনটাও মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত রাজভবনে নাকি বিধানসভায়- কোথায় শপথ বাক্য পাঠ করানো হবে, এনিয়েও জট রয়েছে। যদিও তৃণমূলের একাধিক মন্ত্রী চাইছেন অনুষ্ঠান হোক বিধানসভাতেই। 
সূত্র : হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত