মুক্তি পাননি আরিয়ান, শাহরুখের কাছে তারকাদের ফোন
এখনও মুক্তি পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ৭ অক্টোবর পর্যন্ত ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ‘এনসিবি’র হেফাজতেই তাকে থাকতে হবে বলে জানা গেছে।
এই খবরটিই প্রকাশ্যে আসার পর শাহরুখ খানের কাছে ফোন আসতে থাকে বলিউড তারকাদের কাছ থেকে।
একে একে দীপিকা পাডুকোন, করন জোহর, কাজল, রানি মূখার্জি, রোহিত শেট্টি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়াসহ অনেকে ফোন করেন শাহরুখকে।
অনেকে আবার আরিয়ানের গ্রেফতারের খবর পেতেই টুইটারে শাহরুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন।
পূজা ভট্ট টুইটারে শাহরুখকে উল্লখ করে লিখেছেন, "আমি আপনার সঙ্গে আছি। জানি, এ কথাটিতে বিশেষ কোনও লাভ আপনার হবে না। কিন্তু মনে হল, তাই বললাম। এই কঠিন সময় আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস।"
সুনীল শেট্টি টুইট করেছিলেন, "তদন্ত তো শুরু হয়ে গিয়েছে। এ বার ছোট ছেলেটিকে একটু নিঃশ্বাস নিতে দিন।"
এদিকে রবিবার রাতে আরিয়ান গ্রেফতার হওয়ার পরই সলমন খান, তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী শাহরুখের বাড়িতে ছুটে গিয়েছিলেন।
শাহরুখের স্ত্রী গৌরী খানের বন্ধু মাহীপ কপূর, সীমা খানকেও শাহরুখের বাড়ির বাইরে দেখা গিয়েছে।
সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত