ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ধানমন্ডি লেককে কমার্শিয়াল করা যাবে না: ডিএসসিসি প্রশাসক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৪-২০২৬ বিকাল ৬:৯

ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিক এলাকায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।
বুধবার (১ এপ্রিল) দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, রাজধানীতে খোলা বাতাসে হাঁটা ও অবসর কাটানোর মতো উন্মুক্ত জায়গার অভাব রয়েছে। তাই ধানমন্ডি লেকের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সিটি করপোরেশন উদ্যোগ নেবে।
ধানমন্ডি লেক কোনও কমার্শিয়াল এলাকা নয়। এখানে এসে এত রেস্টুরেন্ট দেখে আমি বিস্মিত হয়েছি। পুরো জায়গা রেস্টুরেন্টের দখলে চলে গেছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা লেকের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে চাই।
ডিএসসিসি প্রশাসক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের নিয়ে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটির পর্যবেক্ষণ ও মতামতের ভিত্তিতে লেকের রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে।  
আব্দুস সালাম বলেন, স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ছাড়া শুধু প্রশাসনিক উদ্যোগ দিয়ে লেকের পরিবেশ টেকসইভাবে সংরক্ষণ সম্ভব নয়। এজন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, ধানমন্ডি লেকে প্রতিদিন সকাল-বিকালে অনেক মানুষ হাঁটতে আসেন। এই পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যেন প্রকৃতির কোনও ক্ষতি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সিটি করপোরেশনের অভিযানের পর অনেক সময় পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক হলেও পরে আবার আগের অবস্থায় ফিরে যায়, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি কতটা টেকসই হবে, তা অনেকটাই নির্ভর করছে স্থানীয় জনগণের আন্তরিকতার ওপর।
পরিদর্শনকালে সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন স্থপতি ইকবাল হাবিবসহ সংশ্লিষ্ট আরও অনেকে।

 

Aminur / Aminur

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা