ঘরে বসেই বানিয়ে ফেলুন অনথন
অনথন একটি জনপ্রিয় ইন্দোনেশিয়ান খাবার। এটি ভিনদেশি খাবার হলেও আমাদের দেশে এর জনপ্রিয়তা অনেক। নিশ্চয়ই রেস্তোরায় গিয়ে স্যুপের সঙ্গে অনথন খাওয়া হয়। তবে আপনি চাইলেই এই দারুন মজার অনথন তৈরি করতে পারবেন ঘরে বসে সহজ উপায়ে।
চলুন জেনে নেওয়া যাক অনথন তৈরির রেসিপি-
ডো তৈরিতে প্রয়োজনীয় উপকরণ-
১. ময়দা- ২ কাপ
২. ডিম- ২ টি
৩. লবণ- স্বাদমতো
৪. পানি ও তেল পরিমাণমতো
পুর তৈরি করতে যা দরকার
১. মুরগির কিমা- ২ কাপ
২. আদা-রসুন বাটা- ২ চা চামচ
৩. পেঁয়াজ কুচি- ১ কাপ
৪. সয়া সস- ২ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি- ৪ চা চামচ
৬. সবজি কুচি- ২ কাপ।
তৈরি পদ্ধতি
প্রথমে একটি পাত্রে পুর তৈরির সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর ময়দা, ডিম, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করবেন। ডো তৈরির পর সেটি ঢেকে রেখে দিন আধা ঘণ্টার মতো। এরপর ডো দিয়ে পাতলা ও ছোট ছোট রুটি তৈরি করে নিন। এবার রুটির মাঝে ফিলার দিয়ে পছন্দমতো ডিজাইনে ভাঁজ করে নিন।
তারপর কড়াইতে তেল গরম হতে দিন। তেল ভালোভাবে গরম হলে তাতে অনথনগুলো ভেজে নিন। বাড়তি তেল ঝরাতে কিচেন টিস্যুর উপর রাখুন। এবার পছন্দের সস ও স্যুপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন