খাগড়াছড়িতে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোরতোজা আলী খাঁন
খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ মোরতোজা আলী খাঁন। গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) জেলা পুলিশ লাইনে এক সংক্ষিপ্ত আয়োজনে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শাহাদাৎ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিজানুর রহমান, পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।
জানা গেছে, খাগড়াছড়িতে যোগদানের আগে মোঃ মোরতোজা আলী খাঁন পুলিশ সুপার, সিআইডি হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মদক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও আধুনিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি বাংলাদেশ পুলিশের একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত।
নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে খাগড়াছড়ি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আবিদ রহমান / আবিদ রহমান
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন