বিদ্যুৎ সাশ্রয়ে উচ্চপর্যায়ের বৈঠকে থাকবেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী
উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতিতে গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আজ সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত বুধবার (১ এপ্রিল) বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ বৈঠকের বিষয়ে জানানো হয়। বৈঠকটি দুপুর ১টায় বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বৈঠকে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়া বিদ্যুৎ বিভাগের সচিব,জ্বালানি বিভাগের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একজন উপযুক্ত প্রতিনিধি, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের প্রতিনিধি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের সব অতিরিক্ত সচিব, এফবিসিসিআই এর প্রশাসক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ডিপিডিসি/ডেসকো/ওজোপাডিকো/নেসকো এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতির সভাপতি অথবা সাধারণ সম্পাদক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক ব্যবস্থাপনা পরিচালককে উপস্থিত থাকতে বলা হয়।
এমএসএম / এমএসএম
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি