তেল আমদানির জন্য জরুরি বৈঠকে বসছে মন্ত্রিসভা কমিটি
দেশের জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং জরুরি ভিত্তিতে আমদানির প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে আজ বৈঠকে বসছে সরকারের গুরুত্বপূর্ণ দুটি কমিটি। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই ভার্চ্যুয়াল বৈঠকে মোট ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ও চূড়ান্ত অনুমোদন আসতে পারে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিতব্য এই দুটি বৈঠকে সভাপতিত্ব করবেন উভয় কমিটির প্রধান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বিভিন্ন ধরনের মোট ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব প্রথমে নীতিগত অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে নীতিগত অনুমোদন পাওয়ার পর অনুষ্ঠিতব্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হতে পারে।
বৈঠকের আলোচ্যসূচি অনুযায়ী, আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও’-এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (ইএন ৫৯০-১০ পিপিএম) মানের ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব উপস্থাপন করা হতে পারে।
এ ছাড়া ‘ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি’-এর কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল এবং ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’-এর কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এইচএসডি)/এজিও আমদানির প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দ্রুততম সময়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদিত হলে স্বল্প সময়ের মধ্যেই এই আমদানির প্রক্রিয়া শুরু হবে।
এমএসএম / এমএসএম
টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই দেশের ৩৫ গ্রামে
‘জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস’
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
BIWTA Walkway Run 2026-এ অংশ নিয়ে নদীকেন্দ্রিক নগরায়ণ ও বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত
ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
রেলের তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন
কীটনাশকের কাঁচামাল খালাসে কৃষি মন্ত্রণালয়ের পুরোনো নিয়মে ভোগান্তি
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ : আইনমন্ত্রী
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
মাদক ও হতাশা থেকে তরুণদের ফেরাতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই