ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নির্বাচন কমিশনে বিএনপিরও প্রতিনিধি থাকবে : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ৩:২০

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই, এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে।

মঙ্গলবার সকালে দ্বিতীয় আমিনবাজার সেতু পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন সেতুমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠিত হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই। এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

এ সময় আমিনবাজার সেতুর নির্মাণকাজ সম্পর্কে বলতে গিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রায় ২১০ কোটি টাকা ব্যয়ে ৮লেন বিশিষ্ট দ্বিতীয় আমিনবাজার সেতু নির্মাণ করা হচ্ছে। এ পর্যন্ত সেতুটির নির্মাণ কাজের ভৌত অগ্রগতি শতকরা ২৫ ভাগ। আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৮ লেন বিশিষ্ট দ্বিতীয় আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৩৩ মিটার এবং প্রস্থ প্রায় ৩৪ মিটার। এছাড়াও ৮০০ মিটার সংযোগ সড়কও রয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাবতলি হওয়ায় দ্বিতীয় আমিনবাজার সেতুটি ঢাকা-আরিচা মহাসড়কের যানজট সমস্যা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, সাভারে ৩ কিলোমিটার ৮ লেন হবে, আমিনবাজার থেকে পাটুরিয়া পর্যন্ত ২৭টি বাজার ৮লেন করা হচ্ছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। ২০২২ সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ হবে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি শতকরা ৫৬ ভাগ।

পরে মন্ত্রী মিরপুরের বিআরটিএ’র কার্যালয়ে ঝটিকা পরিদর্শনে যান। এ সময় তিনি গ্রাহকদের নানা সমস্যার কথা শুনেন।

সড়ক পরিবহনমন্ত্রী বিআরটিএ’র কর্মকর্তাদের সততার সঙ্গে যার যার দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিআরটিএ’তে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি।

ভেহিক্যাল ইনস্পেকশন সেন্টার (ভিআইসি) কেন নষ্ট সে ব্যাপারে তদন্তের জন্য বিআরটিএ'র চেয়ারম্যান কে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ঝটিকা পরিদর্শনে তাৎক্ষণিকভাবে কয়েকজন গ্রাহকের অভিযোগেরও নিষ্পত্তি করেন তিনি।

গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যদের অনিয়ম বন্ধ করতে নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন