দীর্ঘ দিনের জট খুলছে এলজিইডির
এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে ১৯৭ জনকে চলতি দায়িত্ব প্রদানের মাধ্যমে দীর্ঘ দিনের জট খুলতে শুরু করেছে। এ বিষয়ে গতকাল ২ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারী করেছে। সততা, নিষ্ঠা ও এবং দূরদর্শী সংগঠক মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ এর দিক নির্দেশনায় ১৯৭ জন সিনিয়র সহকারী প্রকৌশলীকে বাংলাদেশের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এলজিইডির শূন্য পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়। স্বাধীনতা পর থেকে দেশব্যাপী গ্রামিণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশকে যোগাযোগ ব্যবস্থায় শীর্ষে পৌঁছে দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে জনবলের অভাবে এ উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছিল। এ বিষয়টি চিন্তা করে বর্তমান সরকার চলতি দায়িত্ব প্রদানের মাধ্যম্যে এলজিইডির চলমান জনবলের সমস্য দূর করার চেষ্টা করছে। দীর্ঘদিন এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলীর কয়েক শত পদ শূন্য থাকলেও নানা জটিলতায় পদোন্নতি দেওয়া যাচ্ছিলনা। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সরকারের কতিপয় সুবিধাভোগী কোটি কোটি টাকা খরচ করে সব কিছু দখল করে বসে আছে। এখন ফ্যাসিস্ট সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রকল্প পরিচালকদের দ্রুত অপসারণ করে এবং অর্থ লোপাট বন্ধ করলে এলজিইডি পূর্বের ন্যায় দাপটের সাথে সরকারের গৃহীত উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে সক্ষম হবে। এবিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জি ই ডি) র সিনিয়র সহকারী প্রকৌশলী (প্রশাসন) মোঃ শফিকুল ইসলাম পদোন্নতি প্রাপ্ত সকল কর্মকর্তাদের পক্ষ থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার বিভাগের, সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। শফিকুল ইসলাম আরো বলেন সঠিক সময়ে সরকারের সঠিক সিদ্ধান্ত এলজিইডি র কর্মপন্থাকে আরো বেগবান করবে।
এমএসএম / এমএসএম
জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি
চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর
মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের
দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ
রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি