র্যাবের গুম-খুন মামলায় ট্রাইব্যুনাল চাইলে সহযোগিতা করা হবে: ডিজি
ট্রাইব্যুনালে চলা গুম ও খুন মামলার নথি চাহিদার বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, যদি ট্রাইব্যুনাল সহায়তা চায়, সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে আমাদের সহযোগিতা চাইলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। আমাদের কাছে যা আছে তা দেওয়া হবে।
কোনো তথ্য না থাকলে অপারগতা প্রকাশ করবো। তবে ট্রাইব্যুনাল এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা চাইলে সহায়তা দেওয়া হবে।
র্যাব বিলুপ্তি সম্পর্কিত প্রশ্নে তিনি জানান, র্যাব বিলুপ্তি বা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সরকারের বিবেচনার বিষয়।
আমাদের দায়িত্ব হলো দায়িত্ব পালন করা এবং জনগণের সামনে কাজের মাধ্যমে র্যাবকে প্রতিষ্ঠিত করা।
গতকালের বা আগে সরকারের সময়ে র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় বছর এবং আগের সরকারের সময়ে র্যাবের কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যাবে অপকর্মের ইতিহাস খুব কম। সঠিকভাবে পরিচালিত হলে র্যাব কার্যকরভাবে কাজ করতে পারে। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
অপরাধ দমন বিষয়ে তিনি জানান, আগে র্যাব জলদস্যু ও বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে সক্রিয় ছিল। বর্তমানে এসব অপরাধীরা ফের সক্রিয় হয়েছে। আমরা গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি এবং তথ্য সংগ্রহ করেছি। এখন এই বিষয়গুলোতে কাজ চলছে।
জঙ্গি ও সন্ত্রাসবাদ বিষয়ে তিনি বলেন, বিস্তারিত মন্তব্য করতে চাই না, তবে আমরা কাজ করছি।
যেকোনো বাদই থাকুক না কেন, আমরা তা নির্মূল করতে সক্ষম।
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কিশোর গ্যাং দিন দিন প্রকট হচ্ছে। পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে। কিশোর গ্যাংকে আইনের মধ্যে রাখতে সমস্যা থাকে, আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাংবাদিকরা যদি উন্মোচন করেন, কে সহায়তা করছে, তাহলে আমাদের কাজ সহজ হবে।
র্যাবের নাম পরিবর্তন ও পুনর্গঠন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত সরকারের। আমাদের লক্ষ্য কাজ করা। মানবাধিকার বা অন্যান্য ত্রুটি সম্পর্কেও অভ্যন্তরীণভাবে তদন্ত করা হয়। কেউ ছাড় পাবে না। আশা করি, ধীরে ধীরে সব অভিযোগ সমাধান হবে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে তিনি বলেন, র্যাব গঠনের পর বিভিন্ন সময়ে কিছু পদস্খলন ঘটেছে। আমরা যদি বিষয়গুলো ঠিক করি, তাহলে নিষেধাজ্ঞার বিষয়গুলো থাকবে না।
Aminur / Aminur
জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি
চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর
মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের
দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ
রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি