গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
গরম বাড়ার সঙ্গে সঙ্গে শুধু মানুষের নয়, পোষ্য প্রাণীদের ক্ষেত্রেও পানিশূন্যতা ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে কুকুর (সারমেয়) মানুষের মতো ঘামতে পারে না। ফলে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং সক্রিয় থাকতে তাদের পর্যাপ্ত পানির প্রয়োজন হয়।
পর্যাপ্ত পানি না পেলে পোষ্যদের মধ্যে ক্লান্তি, শ্বাসকষ্ট, অলসতা এবং নানা ধরনের অসুস্থতা দেখা দিতে পারে।
তাই গরমের সময়ে পোষ্য কুকুরের পানি পানের বিষয়ে বাড়তি যত্ন নেওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ অভ্যাস অনুসরণ করলেই পোষ্যদের জলশূন্যতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
যেভাবে কমাবেন ঝুঁকি:
সব সময় পরিষ্কার পানি রাখুন
পোষ্যের সামনে সব সময় পরিষ্কার ও টাটকা পানি রাখতে হবে। গরমের সময় দিনে কয়েকবার পানি বদলে দেওয়া ভালো।
এতে পানি ঠান্ডা ও সতেজ থাকে এবং পোষ্যও বেশি পানি পান করতে আগ্রহী হয়। বাড়ির বিভিন্ন স্থানে, এমনকি বারান্দা বা ছাদেও পানির বাটি রাখা যেতে পারে।
খাবারে তরল বাড়ান
শুধু পানীয় নয়, খাবার থেকেও শরীরের পানির চাহিদা পূরণ হয়। পোষ্যকে ব্রথ (মাংস সেদ্ধ পানি) বা আর্দ্র খাবার দেওয়া যেতে পারে।
শুকনো খাবারের সঙ্গে পানি বা ঝোল মিশিয়েও খাওয়ানো যেতে পারে, যা শরীরে তরলের পরিমাণ বাড়াতে সহায়তা করে।
বাইরে গেলে সঙ্গে পানি রাখুন
গরমের দিনে পোষ্যকে নিয়ে বাইরে গেলে অবশ্যই সঙ্গে পানি রাখতে হবে। হাঁটা বা খেলাধুলার সময় দ্রুত পানিশূন্যতা তৈরি হতে পারে। তাই মাঝেমধ্যে বিরতি দিয়ে পোষ্যকে পানি পান করানো জরুরি।
পানি সমৃদ্ধ ফল ও সবজি দিন
পোষ্যের খাদ্যতালিকায় পানি সমৃদ্ধ ফল ও সবজি রাখা যেতে পারে।
যেমন, শসা বা বীজবিহীন তরমুজ। তবে অবশ্যই পোষ্যের জন্য উপযোগী খাবার নির্বাচন করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সচেতনতা এবং নিয়মিত যত্নই পারে গরমে পোষ্যদের সুস্থ ও প্রাণবন্ত রাখতে।
Aminur / Aminur
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ
রমজানে মানসিক প্রশান্তির জন্য কী করবেন?