বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মধ্যরাত থেকে মোটরসাইকেল বন্ধ
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সীমিত থাকবে যান চলাচল। এক্ষেত্রে মধ্যরাত ১২টা থেকে তিনদিন বন্ধ থাকবে মোটরসাইকেল।
মঙ্গলবার (৭ এপ্রিল) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এমন চিঠি সড়ক বিভাগের সচিবকে পাঠিয়েছেন বলে জানা গেছে।
এতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণের নির্ধারিত দিনের আগের দিন মধ্যরাত অর্থাৎ ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, ট্যাক্সি ক্যাব ও প্রাইভেট কার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি এবং তার নির্বাচনী এজেন্টের জন্য ১টি যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি), যা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে।
সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন/মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। অনুমতি সাপেক্ষে অন্যান্য যানবাহনও চলাচল করতে পারবে।
বগুড়া-৬ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান, বিএনপি থেকে মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে মো. আল আলিম তালুকদার।
এ আসনটি শূন্য হয়, কারণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই আসনে জয়ী হয়ে ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
শেরপুর-৩ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপি থেকে মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে মো. মিজানুর রহমান।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করা হয়। পরে নতুন তফসিল দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মধ্যরাত থেকে মোটরসাইকেল বন্ধ
বর্তমান সরকারের দুর্নীতি থাকলেও তদন্ত হবে: জাহেদ উর রহমান
এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন
লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে
২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: মন্ত্রী
লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে
সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন
হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী