মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি নাগরিক মারা গেছে। তাদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে, ১ জনের দাফন মধ্যপ্রাচ্যে হয়েছে।
ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাত নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশে এসেছে।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তেরর পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে।
এদিন, সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটযোগে শাহ আলমের মরদেহ দেশে পৌঁছায়। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফন কাজের জন্য ৩৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।
আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।
Aminur / Aminur
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি