তারেক জিয়ার সন্ত্রাসের কাছে বিএনপি নেতারা জিম্মি : হানিফ
বিএনপি নেতা তারেক রহমানের সন্ত্রাসের কাছে তার দলের নেতারা জিম্মি হয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, তাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়, তারা সেই অনুযায়ী কাজ করেন।
মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেমিনার কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
হানিফ বলেন, ‘বিএনপির অনেক শিক্ষিত মানুষ আছেন, যাদের মধ্যে পৈশাচিক মানসিকতা নেই। কিন্তু তাদের নেতা পৈশাচিক মানসিকতা লালন করে মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চান। উনারা না চাইলেও জিম্মি হয়ে গেছেন। তারেক জিয়ার সন্ত্রাসের কাছে তারা জিম্মি। তারেক রহমানের দ্বারা নির্দেশিত হয়ে তারা সেভাবে কথা বলেন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মির্জা ফখরুল, ‘আপনারা অশিক্ষিত ব্যক্তির নির্দেশনা অনুযায়ী কথা বলেন তা জাতি প্রত্যাশা করে না।’
সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হোক আওয়ামী লীগ সেটিই চায় জানিয়ে হানিফ বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদের প্রতি রায় দেবে। এই রায় মানার মানসিকতা পোষণ করে নির্বাচন করুন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আগামীতে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী যে পদ্ধতি আছে সে অনুযায়ী। এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার আর সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের রায়ে সেই পদ্ধতি বাতিল করা হয়েছে। কেউ যদি চিন্তা করে মানুষ মেরে, হত্যা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দাবি আদায় করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে।’
শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে হানিফ বলেন, দেশ যেমন এগিয়ে যাচ্ছে শিক্ষাও কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার সরকার কিন্তু ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। ৩২৫টি হাইস্কুল এবং ৩৩১টি কলেজকে জাতীয়করণ করেছে। সাড়ে ৪হাজার শিক্ষককে এমপিভুক্তকরণের মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধুকন্যার যে শ্রদ্ধা, ভালোবাসা এবং শিক্ষকদের প্রতি যে নৈতিক দায়িত্ব সেটি কিন্তু পালন করেছেন।
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। তবে বর্তমানে শিক্ষক ও শিক্ষার মান মফস্বল এলাকায় অনেক নিচে নেমে গেছে। এর কারণ ছিলো আগে যারা সরকার ছিলো এবং তারা যে নিয়োগ দিয়েছিলো সেটির মধ্যে গলদ ছিলো।
সেমিনারে জাতীয় শোকের দিন বিএনপি প্রধান খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করেন মাহবুব উল আলম হানিফ। বলেন, জাতির পিতার শাহাদত বার্ষিকীকে উল্লাস করার জন্য জন্মদিন পালন করেন। নৈতিক শিক্ষা থাকলে সেটি করতে পারতেন না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘২০১৪ সালে নির্বাচনে বর্জন করে সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের মধ্যে কোনো মায়া হয়নি। কারণ তাদের মধ্যে শিক্ষার আলো নেই। এজন্য তাদের এই জঘন্য কাজ করতে তাদের মধ্যে কুন্ঠাবোধ হয়নি।’
‘শিক্ষক রাজনীতি তাদের মধ্যে হানাহানি, রাজনৈতিক বিভাজন শিক্ষার পরিবেশ বিনষ্ট করে।’
শিক্ষকদের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে হানিফ বলেন, তাহলে তারা সেই সম্মান এবং মর্যাদার আসনে থাকবে। কারণ তারা মানুষ গড়ার কারিগর।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন