ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ১০:১৫

মিয়ানমারে গত মে মাসে আটক মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে দ্বিতীয় ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। তার আইনজীবী থান জাও অং মঙ্গলবার এ কথা জানান। খবর স্ট্রেইট টাইমস

মিয়ানমার ছেড়ে যাওয়ার সময় ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক ড্যানি ফেনস্টারকে আটক করা হয়।

সামরিক জান্তার বিরুদ্ধে ভিন্নমতকে উস্কে দেয়ার অভিযোগে তার বিচার চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ তিন বছর সাজা হতে পারে। এদিকে সোমবার ইয়াংগুনের ইনসেইন কারাগারে সর্বশেষ শুনানিকালে তার বিরুদ্ধে নতুন করে অবৈধ মেলামেশার অভিযোগ আনা হয়। এতেও তার সর্বোচ্চ তিন বছর সাজা হতে পারে।

তার আইনজীবী এ কথা জানিয়ে বলেন, আগামী ১৫ অক্টোবর তার দ্বিতীয় মামলার বিচার কাজ শুরু হতে পারে।

ফেনস্টার(৩৭) প্রায় একবছর ধরে ফ্রন্টিয়ারে কাজ করছিলেন। পরিবারের সাথে সাক্ষাতের জন্য দেশের উদ্দেশ্যে রওনা হবার পর গত ২৪ মে তাকে আটক করা হয়।

আসস্টে আমেরিকান সাংবাদিকদের সাথে কনফারেন্স কলে তার পরিবারের সদস্যরা জানান, আটক অবস্থায় তিনি সম্ভবত কোভিড-১৯ এর আক্রান্ত হয়েছেন। গত ১ ফেব্রুয়ারি অং সান সুকির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর থেকে মিয়ানমারে উত্তেজনা ও অস্থিরতা চলছে।

দেশটিতে এ পর্যন্ত একশরও বেশি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। পর্যবেক্ষক গ্রুপ রিপোটিং আসিয়ান এ কথা জানিয়ে বলেছে, এখনও ৪৮ জন আটক রয়েছেন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত