ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্যানডোরা পেপার্স : শচীনসহ ৩০০ ভারতীয়র বিরুদ্ধে চলবে তদন্ত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ১০:৩৬

প্যানডোরা পেপার্স কেলেংকারিতে দেশের বাইরে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারসহ ৩০০ ভারতীয়র বিরুদ্ধে। এই তালিকায় ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনীতিকও রয়েছেন। সব অভিযোগের তদন্ত করা হবে বলে আশ্বস্ত করেছে ভারত সরকার। খবর বিবিসি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সোমবার তদন্তের বিষয়টি নিশ্চিত করেন ভারতে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ কর দপ্তরের (সিবিডিটি) মুখপাত্র। তিনি জানান, ওই তদন্ত কমিটিতে থাকবেন প্রত্যক্ষ কর দপ্তরের চেয়ারম্যানসহ কয়েকজন প্রতিনিধি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং অর্থবিষয়ক গোয়েন্দা সংস্থা।

এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ভারতীয়দের ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার ও তার স্ত্রী অঞ্জলিও নাম উঠে এসেছে প্যানডোরা পেপারসে। জানা গেছে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সাস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি সংস্থার বেনিফিসিয়াল ওনার্স ও পরিচালক পদে রয়েছেন শচীন ও অঞ্জলিরা।

২০১৬ সাল থেকে তারা এই সংস্থার সঙ্গে যুক্ত। সেখানে ৯টি শেয়ার রয়েছে শচীনের নামে, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি রুপি। আর অঞ্জলি টেন্ডুলকারের শেয়ার ১৪টি, যার মূল্য প্রায় ১১ কোটি রুপি।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত