ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইরানের সঙ্গে দ্রুতই পরমাণু আলোচনা শুরুর আশা যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ১০:৪৩

ইরানের সঙ্গে শিগগিরই পরমাণু আলোচনা পুনরায় শুরু করার আশাবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা সোমবার এ কথা বলেন। তবে একই সঙ্গে তিনি তেহরানের উদ্বেগজনক পরমাণু সক্ষমতা বেড়ে যাওয়ার কথাও তুলে ধরেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আলোচনার জন্য আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই ভিয়েনায় ফিরতে পারব বলে আশা করছি।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেছেন, নভেম্বরের প্রথম দিকেই নতুন দফায় আলোচনা শুরু হতে পারে।

এদিকে ওয়াশিংটনে মঙ্গল ও বুধবার যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা দল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আয়োজন করেছে। ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আয়াল হুলাতা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মধ্যে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে উভয় দেশের কূটনীতিক, সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছে।

ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন বেরিয়ে এলেও বাইডেন ক্ষমতায় এসে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করায় তত্পর হন। তিনি যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিতেও উদ্যোগী হয়েছেন। ঐ কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে কূটনীতিই সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায়। তিনি বলেন, ‘কূটনীতি কাজ না করলে অন্য উপায় আছে। তবে আমি মনে করি তা নির্ভর করছে ইরানের ওপর।’ সূত্র: এএফপি

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত