তথ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা তথ্য ও সম্প্রচার খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন। বিশেষ করে দুই দেশের মিডিয়া ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উভয় পক্ষই জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মিডিয়া প্রতিনিধিদলের আদান-প্রদান বাড়ানোর বিষয়ে একমত হন। এ সময় হাইকমিশনার ভারত সরকার-এর আইটেক (ITEC) কর্মসূচির আওতায় সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের জন্য বিভিন্ন সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগের প্রস্তাব দেন। এর অংশ হিসেবে বাংলাদেশি নারী সাংবাদিকদের জন্য শিগগিরই ভারতে একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে বলে জানান তিনি।
বৈঠকে চলচ্চিত্র খাতে সহযোগিতা নিয়েও মতবিনিময় হয়। আলোচনায় একে অপরের দেশে চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসব আয়োজন, যৌথ প্রযোজনা, এবং পোস্ট-প্রোডাকশন প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। সাক্ষাৎ শেষে হাইকমিশনার পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করার বিষয়ে ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪