হাজতে যে খাবার দেওয়া হচ্ছে শাহরুখপুত্রকে
আক্ষরিক অর্থেই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। তিনি বিশ্বের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ভারতের অন্যতম ব্যয়বহুল বাড়ি ‘মান্নাত’-এ তার বেড়ে ওঠা। পড়াশোনা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ধনী দেশ যুক্তরাষ্ট্রে।
কিন্তু রাজকীয় সেই ছবি বদলে গেল এক রাতেই। গত শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীর মাদক পার্টিতে শামিল থাকাই জীবনের মোড় ঘুরিয়ে দিল বলিউড বাদশার বড় ছেলের। বিলাসবহুল বাড়ি থেকে সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাজত। আপাতত সেই রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটছে তার।
এনসিবি জানিয়েছে, তদন্তে সাহায্য করছেন শাহরুখপুত্র। সব প্রশ্নেরই উত্তর দিচ্ছেন। যা করেছেন, তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন। তারকা-সন্তান হলেও আর পাঁচ জন অভিযুক্তের মতোই হাজতে রাখা হয়েছে আরিয়ানকে। কিন্তু কী খেতে দেওয়া হচ্ছে তাকে?
ভারতীয় মিডিয়া সূত্রে খবর, শাহরুখ খানের ছেলে হিসেবে বিশেষ কোনো আয়োজন বরাদ্দ নেই আরিয়ানের জন্য। এনসিবির মেসে তৈরি সাধারণ খাবারই দেওয়া হচ্ছে তাকে। বাড়ি থেকে খাবার আনাতে আদালতের বিশেষ অনুমতি প্রয়োজন। তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাঠা খাবারই খাচ্ছেন আরিয়ান।
ইতোমধ্যে এনসিবিকে চার পাতার একটি বিবৃতি নিজের হাতে লিখে দিয়েছেন আরিয়ান। মঙ্গলবার তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে নৈশ তল্লাশিতে বের হতে পারেন শাহরুখপুত্র। আপাতত ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবির হেফাজতেই থাকতে হবে।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে