টোকিও অলিম্পিকে ঠেকানো হয়েছে ৪৫ কোটি সাইবার হামলা
এবারের টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে প্রায় ৪৫০ মিলিয়ন সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা প্রতিহত করেছে এই আয়োজনের সাইবার সেল। টোকিও অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে এসব হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।
প্রতিবেদনে বলা হয়, ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধন থেকে শুরু করে ৫ সেপ্টেম্বর প্যারা অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত এই সাইবার হামলা হয়। তবে আয়োজক কমিটির মতে, ‘আমরা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়ে সাইবার হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি’।
জাপান সরকারের সঙ্গে সম্পৃক্ত ন্যাশনাল সেন্টার অফ ইনসিডেন্ট রেডিনেস অ্যান্ড স্ট্র্যাটেজি ফর সাইবার সিকিউরিটি (এনআইএসসি) জানিয়েছে যে, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ পুরো আয়োজনে অবৈধ অনুপ্রবেশের অসংখ্য প্রচেষ্টা ও সাইবার হামলার পরও কোনো সমস্যা ছাড়াই তা সঠিকভাবে শেষ হয়েছে।
কিয়োডো সংবাদ সংস্থার মতে, একটি প্রধান ইন্টারনেট নিরাপত্তা সংস্থা ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, ২০১২ সালে লন্ডন অলিম্পিকে এবং ২০১৮ পিয়ংইয়ং শীতকালীন অলিম্পিকের তুলনায় এই হামলার সংখ্যা কম।
সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে এবারের অলিম্পিকে দর্শক না থাকায় হ্যাকাররা টিকিট এবং দর্শকদের তথ্য নিতে হামলা চালাতে পারেনি।
এর আগে লন্ডন অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে অন্তত ২ কোটি বার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইটে ২৩০ কোটিবার সাইবার হামলা চালিয়েছিল। এছাড়া পিয়ংইয়ং অলিম্পিকে ৬ কোটিবার সাইবার হামলা করা হয়েছিল।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা