কাশ্মীরে এক ঘণ্টার ব্যবধানে ৩ জনকে হত্যা
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে এক ঘণ্টার ব্যবধানে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভ।
প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে রয়েছে রসায়নবিদ, খাদ্য বিক্রেতা ও একজন ট্যাক্সিচালক। এ ঘটনার পর পুরো অঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। হামলার কারণ খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। প্রয়োজনে অভিযান চালানোর ঘোষণা দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীনগরের ইকবাল পার্কের কাছে নিজের ওষুধ দোকানেই ছিলেন ৭০ বছরের মাখনলাল। হঠাৎই তাকে গুলি করা হয়। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরের হাওয়াল এলাকায় এক স্থানীয় খাবার বিক্রেতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বীরেন্দর নামে ওই ব্যক্তি ভেলপুরি বিক্রি করতেন।
খাদ্য বিক্রেতার মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে বন্দিপোরায় আরও এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশ জানিয়েছে, বন্দিপোরা নেদখাই এলাকায় মোহাম্মদ শাফী লোন নামে ওই ব্যক্তিকে গুলি করা হয়। তিনি স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডের সভাপতি ছিলেন।
এ ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শোক জানিয়েছেন অন্যান্য নেতারাও। এ ঘটনাগুলোর পর তিনটি স্থানেই থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা