ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

২৭০০ বছর আগের ‘বিলাসী’ টয়লেটের সন্ধান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ১২:৫১

২৭০০ বছর আগের একটি টয়লেটের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। সেসময়ে ব্যক্তিগত টয়লেট ছিল এক ধরনের বিলাসিতা। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে এই প্রাচীন টয়লেটের সন্ধান মিলেছে।

ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, মসৃণ ও খোদাই করা চুনাপাথরের টয়লেটটি একটি আয়তাকার কেবিনে পাওয়া গেছে, যা একটি প্রাচীন প্রাসাদের অংশ ছিল। খবর এসোসিয়েট প্রেসের

খবরে বলা হয়েছে, প্রাচীনকালের এই টয়লেটটিতে আরামদায়কভাবে বসার জন্য ডিজাইন করা হয়েছিল। এর নিচে ছিল গভীর সেফটিক ট্যাঙ্ক।

খনন কাজের পরিচালক ইয়াকভ বিলিগ বলেন, ‘এ ধরনের ব্যক্তিগত টয়লেট প্রাচীনকালে খুব বিরল ছিল। এখন পর্যন্ত মাত্র কয়েকটি পাওয়া গেছে।’

তিনি জানান, ‘সে সময়ে শুধুমাত্র ধনী ব্যক্তিদেরই বাড়িতে টয়লেট তৈরির সামর্থ ছিল। এক বিশেষজ্ঞ একবার পরামর্শ দিয়েছিলেন যে, ধনী হতে হলে টেবিলের পাশে একটি টয়লেট থাকতেই হবে।’

পুরাকীর্তি কর্তৃপক্ষ জানিয়েছে যে, সেপটিক ট্যাঙ্কে পাওয়া পশুর হাড় এবং মৃৎপাত্র সেই সময়ে বসবাসকারী মানুষের জীবনধারা এবং খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রাচীন রোগ সম্পর্কেও ধারণা দিতে পারে।

প্রত্নতাত্ত্বিকরা সেই যুগের পাথরের শহরের খোঁজ পেয়েছেন। তারা জানিয়েছেন, সেখানে জলজ উদ্ভিদসহ একটি বাগানের প্রমাণ মিলেছে। এটির মাধ্যমে বোঝা যায় যে, সেখানে বসবাসকারীরা বেশ ধনী ছিলেন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত