সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের সচেতনতার কিছুটা ঘাটতির কারণে অসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে। এ জন্য আমাদের অতিরিক্ত সচেতন হওয়া দরকার। সোমবার সকাল ১০টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের লেখনি ও সংবাদ উপস্থাপনার মাধ্যমে দেশবাসীকে মরণঘাতী এ রোগটি সম্পর্কে সচেতন করবেন। একটা দায়িত্বশীল সরকার হিসেবে আমাদের শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সেবাসহ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে। তাদের সুরক্ষায় সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর এ এলাহী, পরিবার পরিকল্পনা দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. আবুল কালাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মনিরুল আলম, বিভাগীয় নিউট্রিশন অফিসার ডা. শাহনাজ বেগম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব।
বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা এমন এক সময় রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ফলে গোটা বিশ্ব এক অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছে। জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের দেশে মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকলেও বিগত পতিত স্বৈরাচারী সরকার তা উত্তোলনের কর্মসূচি না নিয়ে নিজেদের স্বার্থে নীতি তৈরি করেছিল। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয়, তার সুদূরপ্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার প্রমাণ আজকের জ্বালানি সংকট। এই সংকটের জন্য প্রধান অপরাধী বিগত স্বৈরাচারী সরকার। আমাদের আমদানি নির্ভর করতে গিয়ে তারা রাষ্ট্রের অনেক বাড়তি টাকা খরচ করেছে, যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে।
এমএসএম / এমএসএম
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি