ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ৩:৪৭

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। আগামীকাল থেকে আগামী ২৫-২৬ এপ্রিল পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় একটি অংশে এই তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংস্থাটি এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে গরমের দাপট সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রার পারদ চরম আকার ধারণ করতে পারে। এসময় দেশের কিছু কিছু জেলায় তাপমাত্রা ৪০° সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।

সংস্থাটির তথ্যানুযায়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় দিনের তাপমাত্রা ৩৬° থেকে ৩৯° সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জায়গায় তাপমাত্রা ৪০° সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। 

হিটস্ট্রোক এড়াতে পরামর্শ দিয়ে বিডব্লিউওটি জানায়, তীব্র গরমে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে হিটস্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। এজন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যখন রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে, তখন প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া ভালো। দিনের বেলা ঘরে বা অপেক্ষাকৃত শীতল স্থানে অবস্থান করার চেষ্টা করুন। শরীর সতেজ রাখতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। ফ্রিজের অতিরিক্ত কনকনে ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। কারণ ঠান্ডা পানি শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।

এমএসএম / এমএসএম

জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি

চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার