ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন কাফি উদ্দিন টুটুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২১ বিকাল ৬:৩১
মনোনয়ন ফরম জমা দিচ্ছেন নৌকা প্রতিক প্রত্যাশী কাফি উদ্দিন টুটুল
মনোনয়ন ফরম জমা দিচ্ছেন নৌকা প্রতিক প্রত্যাশী কাফি উদ্দিন টুটুল

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১১ নভেম্বর দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের ধানমণ্ডির দলীয় কার্যালয় থেকে ৪নং কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

ফরম বিতরণের শেষ দিনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নৌকা প্রতিক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী কাফি উদ্দিন টুটুল।

বুধবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেন আগ্রহী প্রার্থীরা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে প্রাথমিক আবেদন ফরম জমা দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুড়ুলগাছি ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাফি উদ্দিন টুটুল।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়’র সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম ও কুড়ুলগাছির ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ। 

এক প্রশ্নের জবাবে নৌকা প্রতিক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী কাফি উদ্দিন টুটুল বলেন, এলাকাবাসী আমার সঙ্গে আছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিলে আমি বিপুল ভোটে জয় পাব ইনশাল্লাহ।

সাদিক পলাশ / সাদিক পলাশ

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন