বিজয় দিবসে ৫০ বার তোপধ্বনি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর হওয়ায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বারের পরিবর্তে ৫০ বার তোপধ্বনি (কামান দাগা) করা হবে।
গত ১৭ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভায় অন্যান্য বছরের মতো ৩১ বার তোপধ্বনি করার সিদ্ধান্ত হয়। কিন্তু গত ৪ অক্টোবর সেই কর্মসূচি সংশোধন করে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা এবং দেশের সব জেলা ও উপজেলায় ৫০ বার তোপধ্বনি করা হবে।
ঢাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়/সশন্ত্র বাহিনী বিভাগ এবং জেলা ও উপজেলার ক্ষেত্রে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষাসেবা বিভাগ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে চিঠিতে জানানো হয়েছে।
ঐতিহ্যগতভাবে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনি করা হয়। তোপধ্বনি হচ্ছে প্রচলিত সামরিক সম্মান। বাংলাদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দেশের সূর্যসন্তানদের সম্মান জানানো হয়। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর হওয়ায় গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে উদযাপন শুরু হয়েছিল।
জামান / জামান
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন