ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৪-২০২৬ দুপুর ৩:১৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যার ঘটনা তদন্তের মাধ্যমে হত্যাকারী‌দের বিচা‌রের আওতায় আনা হবে ব‌লে প্রত্যাশা কর‌ছে বাংলা‌দেশ।

রোববার (২৬ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, এটা খুবই দুঃখজনক। ফ্লো‌রিডা‌তে এক‌টি ছে‌লে, এক‌টি মে‌য়ে নিহত হ‌য়ে‌ছে নৃংশসভা‌বে। ছে‌লে‌টির মর‌দেহ পাওয়া গে‌ছে, মে‌য়ে‌টির মর‌দেহ পাওয়া যায়‌নি। ওয়া‌শিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্ট‌মেন্ট, এফ‌বিআইসহ সং‌শ্লিষ্ট সব এ‌জে‌ন্সির স‌ঙ্গে যোগা‌যোগ রাখ‌ছি। 

তি‌নি ব‌লেন, দুই প‌রিবা‌রের স‌ঙ্গে আমি কথা ব‌লে‌ছি। আমা‌দের পক্ষ থে‌কে সব ধর‌নের সহ‌যো‌গিতা করা হ‌বে। ছে‌লে‌টির মর‌দেহ ফি‌রি‌য়ে আনার ব্যাপা‌রে তা‌র যে অ‌টোপ‌সি কর‌তে হবে, লিগ্যাল কাজগু‌লো হ‌বে; আমরা দেখ‌ছি যত তাড়াতা‌ড়ি সম্ভব প্রত্যাবাসন করব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা‌তে সহ‌যো‌গিতা কর‌ছে, অন্যটার জন্য (বৃ‌ষ্টি) আমা‌দের সহ‌যো‌গিতা কর‌তে হ‌বে। যুক্তরা‌ষ্ট্রের সব স্টেক হোল্ডা‌রের স‌ঙ্গে আমরা যোগা‌যোগ রাখ‌ছি। 

প্রতিমন্ত্রী আশা প্রকাশ ক‌রেন, যুক্তরাষ্ট্র যেন এটার তদন্ত ক‌রে এবং যারা এই নৃংশস ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা‌দের বিচা‌রের আওতায় আনা হয়। 

বাংলা‌দেশ নি‌য়ে বি‌জে‌পির নেতা‌দের মন্ত‌ব্যের প্রতি‌ক্রিয়ায় তি‌নি ব‌লেন, নির্বাচ‌নের আগে অ‌নে‌কে অ‌নেক কথা ব‌লে। এগুলো আমরা গোনার ম‌ধ্যে ধর‌লে আসল কাজ করা হ‌বে না।

বাংলা‌দে‌শি জাহাজ জয়যাত্রাসহ অন্য আরেক‌টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়া প্রস‌ঙ্গে শামা ওবা‌য়েদ ব‌লেন, আমরা আশা কর‌ছি যে, হরমুজে আমা‌দের জয়যাত্রাসহ যেসব জাহাজ আস‌ছে সেগুলো নিরাপত্তার স‌ঙ্গে আস‌বে। আমরা যতদূর জা‌নি আস‌ছে।

সম্প্রতি আফ্রিকা সফর নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, সে‌নেগাল ও এ‌ঙ্গোলার সঙ্গে আমা‌দের জ্বালা‌নি সহ‌যো‌গিতা হ‌তে পা‌রে। ভ‌বিষ্যতে আলাপ হ‌বে, যোগা‌যোগ বৃ‌দ্ধি পা‌বে।

এমএসএম / এমএসএম

জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি

চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার