ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৫-২০২৬ রাত ৯:১৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ২৮৫ জন।

শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ২৮০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪৯টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৩১ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৫ হাজার ১৪৬ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৩৮ হাজার ৩০১ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৪২ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩৪২ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এমএসএম / এমএসএম

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন তার উপদেষ্টা

রোহিঙ্গা সংকট ও বঙ্গোপসাগরে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান

ফ্রান্স আন্তর্জাতিক বিষয়গুলোকে পরস্পরবিরোধী জোটের সংঘাত হিসেবে দেখে না

দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা জোরদারের আহ্বান

সাগরের নিম্নচাপ ঘনীভূত হওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে দাবদাহ

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী