ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাহরাইন যেতে বাধা কাটছে বাংলাদেশিদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ৪:১৩

করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ঢুকতে বাংলাদেশিদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিচ্ছে দেশটি। আগামী রোববার (১০ অক্টোবর) থেকে দেশটিতে যেতে পারবেন বাংলাদেশিরা।

শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

তিনি জানান, করোনা পরিস্থিতি ইস্যুতে ‘লাল তালিকা’ থেকে বাংলাদেশের নাম সরানোর ঘোষণা দিয়েছে বাহরাইন। ১০ অক্টোবর থেকে দেশটির রেড লিস্টে আর থাকছে না বাংলাদেশ। ফলে বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। 

এদিকে, বৃহস্পতিবার বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানায়, দেশটির করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় টাস্কফোর্সের সুপারিশক্রমে বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ লাল তালিকাভুক্ত দেশগুলোর আপডেট করেছে। এ তালিকায় ১১টি দেশকে লাল তালিকা থেকে সরানো হয়েছে। অন্যদিকে, একটি দেশকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। এটি আগামী রোববার থেকে কার্যকর হবে। 

বাংলাদেশ ছাড়াও লাল তালিকা থেকে বাদ পড়া দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, উগান্ডা, মোজাম্বিক, জিম্বাবুয়ে, মালাউই, ইন্দোনেশিয়া, মিয়ানমার, জর্জিয়া এবং ইকুয়েডর। আর লাল তালিকায় যুক্ত করা হয়েছে রোমানিয়াকে। 

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা