শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক
এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। কমিটির পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র ও দীর্ঘমেয়াদী শান্তির পূর্বশর্ত হিসেবে যাকে ধরা হয়, সেই মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য ২০২১ সালের নোবেল পুরস্কার উঠছে এই দু’জনের হাতে।
মারিয়া রেসা ফিলিপাইনের নাগরিক, অন্যদিকে দিমিত্রি মুরাতভ একজন রাশিয়ান। নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিজ নিজ দেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন তারা।
একই সঙ্গে মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ তাদের সেই সব পূর্বসূরিদের প্রতিনিধিত্ব করেছেন, যারা সংবাদমাধ্যমের জন্য বৈরী পরিবেশে সততা ও সাহসিকতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের মাধ্যমে গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নিরলসভাবে কাজ করে গেছেন।
ফিলিপাইনে ক্ষমতার অপব্যবহার, ক্রমবর্ধমান সংঘাত ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন মারিয়া রেসা, সাংবাদিকতার একটি বিশেষ ধারা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে। দেশটিতে এই ধারার সাংবাদিকতাকে অগ্রগামী করতে ২০১২ সালে র্যাপলার নামে একটি ডিজিটাল সংবাদ মাধ্যম কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা মারিয়া রেসা বর্তমানে সেটির প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন।
এমএসএম / এমএসএম
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা