গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরির রেসিপি জেনে নিন
হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করছে? এরকমটা আমাদের অনেকেরই হয়। কিছু একটা খেতে ইচ্ছা হয় কিন্তু সেই খাবারটি তখন বাসায় থাকে না। আপনার যদি হুট করে মিষ্টি খেতে ইচ্ছা করে আর হাতের কাছে না থাকে তখন রান্নাঘরে চলে যান। আর সেখানে থাকা গুঁড়া দুধের বয়াম তুলে নিয়ে মিষ্টি বানাতে বসে যান। ঠিকই শুনেছেন, বাড়িতে থাকা গুঁড়া দুধ দিয়ে আপনি খুব সহজেই মিষ্টি তৈরি করে খেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
গুঁড়া দুধ- ১ কাপ
ময়দা- ১-২ টেবিল চামচ
ঘি- ১ চা চামচ
বেকিং পাউডার- ১/২ চা চামচ
ডিম- ১টি
তেল- ভাজার জন্য।
সিরার জন্য
চিনি- ২ কাপ
পানি- ৩-৪ কাপ
এলাচ- ২-৩টি।

যেভাবে তৈরি করবেন
সিরা তৈরির জন্য পানি ও চিনি একসঙ্গে ফুটিয়ে নিন। ফোটানোর সময় এলাচ দেবেন। ১০-১৫ মিনিট ফুটিয়ে নামিয়ে রাখুন। গুঁড়া দুধের সঙ্গে ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে নিন। এরপর তাতে ঘি দিয়ে মেখে নিন। এবার ডিম ফেটিয়ে নিয়ে মিশ্রণে যোগ করুন।মিশ্রণ তৈরি হয়ে গেলে হাতের তালুতে সামান্য ঘি মেখে ছোট ছোট গোল আকারে গড়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে হালকা গরম হলে তাতে মিষ্টিগুলো দিয়ে অল্প আঁচে ভাজুন। লালচে হয়ে এলে তুলে সিরায় দিন। ভালোভাবে ভিজে রসে টইটুম্বুর হলে তুলে পরিবেশন করুন।
Aminur / Aminur
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন