সৌদি আরবে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ আহত ১০
সৌদি আরবে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। দেশেটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শুক্রবার (৮ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জিযানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে এ হামলা হয়েছে বলে জানিয়েছে এসপিএ। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে- ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ ঘটনার জন্য দায়ী।
সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা এসপিএকে জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ‘লাদেন ড্রোন’ ব্যবহার করেছে দুর্বৃত্তরা।
আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও ৬ সৌদি ও এক সুদানি নাগরিক রয়েছেন।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে ২০১৫ সালে ক্ষমতাচ্যুত হন ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদি। তাকে পুনরায় ক্ষমতায় বসাতে ওই বছরই দেশটিতে হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী।
সেই থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
এমএসএম / এমএসএম
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা